ঢাকাThursday , 2 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি উপেক্ষা করে সড়কে শিক্ষার্থীরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণার পরও বৃষ্টি উপেক্ষা করে সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে নিহতের ঘটনায় চালকের ফাঁসিসহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার পঞ্চম দিনের সড়ক অবরোধ করেছে তারা।
আজ সকাল থেকে স্কুল কলেজের ইউনিফর্ম পরেই রাস্তায় নামে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, লালমাটিয়া, মৌচাক, উত্তরা, মতিঝিলসহ প্রায় ২০টি পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। যানবাহন থামিয়ে চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেসের কাগজ আছে কি না, তা পরীক্ষা করছে তারা। যেসব চালকের কাছে বৈধ লাইসেন্স পাওয়া যাচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান কর্মসূচির ফলে সড়কে রয়েছে গণপরিবহন সঙ্কট। পরিবহন মালিকরাও বৃহস্পতিবার সকাল থেকে বাস ছাড়ছেন না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
উত্তরার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড অবরোধ করেছে পাইওনিয়ার কলেজ, আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
এদিকে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার রাতে মৌখিক নির্দেশনায় এই বন্ধের ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
প্রসঙ্গত, ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম নিহত হন।