ঢাকাWednesday , 1 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালের হারের দিনে হার মানল বার্সাও

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে নিজেদের প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার মেনেছে রিয়াল মাদ্রিদ। তাদের হারের দিনে হার মেনেছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব এএস রোমা কাতালানদের উড়িয়ে দিয়েছে ৪-২ গোলে। অবশ্য বুধবার সকালে দুই-দুইবার এগিয়ে গিয়েও হার মেনেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার সকালে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় রাফিনহা গোল করেন। ৩৫ মিনিটে ম্যাচে সমতা ফেরান রোমার স্টেফান এল শারাওয়ি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর পরই আবারো এগিয়ে যায় বার্সা। এ সময় বার্সায় সদ্য যোগ দেওয়া ব্রাজিলিয়ান ম্যালকম গোল করে এগিয়ে নেন কাতালানদের। ৭৮ মিনিটে রোমার আলেসান্দ্রো ফ্লোরেনজি গোল করে সমতা ফেরান। ৮৩ মিনিটে ব্রিয়ান ক্রিসতান্তে গোল করে এগিয়ে নেন রোমাকে। ৮৬ মিনিটে পেনাল্টি পায় রোমা। পেনাল্টি থেকে দিয়েগো পেরোত্তি গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রোমার এটি প্রথম জয়। প্রথম ম্যাচে তারা প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের কাছে ৪-১ গোলে হেরেছিল। অন্যদিকে চ্যাম্পিয়নস কাপে বার্সার এটা প্রথম হার। প্রথম ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পেয়েছিল তারা। ৫ আগস্ট বার্সেলোনা তাদের তৃতীয় ম্যাচে আরেক ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব এসি মিলানের মুখোমুখি হবে।