ঢাকাWednesday , 1 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হারে শুরু রিয়াল ও লুপেতেগুইর

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে বুধবার সকালে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে এটি ছিল তাদের প্রথম ম্যাচ। ছিল নতুন কোচ জুলেন লোপেতেগুইর অভিষেক ম্যাচ। তবে কোনোটিই সুখকর হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার সকালে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। এ সময় আলেক্সিক সানচেজ গোল করে এগিয়ে নেন দলক। তাকে গোলে সহায়তা করেন মাতেও ডারমেইন। এই গোলের ৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আন্দের হেরেরা। এ সময় হেড দিয়ে তাকে বল বাড়িয়ে দেন সানচেজ। ম্যাচের যোগ করা সময়ে করিম বেনজেমা গোল করে রিয়ালের ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই হোসে মরিনহোর শিষ্যরা বিরতিতে যায়। বিরতির পর উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে কোনো গোল আদায় করে নিতে পারেনি।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে এটা ম্যানইউর দ্বিতীয় জয়। অন্যদিকে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল রিয়াল। ৪ আগস্ট দিবাগত ভোর ৪টা ৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ঠিকানা জুভেন্টাস। ৮ আগস্ট সকাল ৬টা ৫ মিনিটে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব এএস রোমার মুখোমুখি হবে লোপেতেগুইর শিষ্যরা।