ঢাকাWednesday , 1 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০০ উইকেটে চোখ স্টেইনের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে ইনজুরি কাটিয়ে সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন পেসার ডেল স্টেইন। বল হাতে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার পেসার শন পোলককে ছুঁয়েছেন স্টেইন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক টেস্টে উইকেট পেয়েছেন ৪২১টি। স্টেইন শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়ে পোলককে ছুঁয়েছিলেন। সবাই ভেবেছিল দ্বিতীয় টেস্টে কলম্বোয় পোলককে ছাড়িয়ে যাবেন ডানহাতি পেসার। কিন্তু কলম্বোতে স্টেইন ছিলেন উইকেটশূন্য।
সামনেই সেই সুযোগটি আসছে প্রোটিয়া পেসারের। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন স্টেইন! তবে স্টেইনের নজর অন্যদিকে। তার উইকেট ক্ষুধা আরও বেশি। সাদা পোশাকে ৫০০ উইকেটে চোখ তার। ৩৫ বছর বয়সি স্টেইনের ভাষ্য,‘আমার কাছে মনে হয় ৪২১ উইকেট একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে! কেননা এটা আমাকে ছুঁতেই হবে। আমার লক্ষ্য অবশ্য এমন নয়। ৪২১ উইকেটের থেকেও বেশি উইকেট অনেকে পেয়েছে। আমার লক্ষ্য ৫০০ উইকেট।’
‘আমি যখন বোলিং করি তখন সবাই মনে করে আমি উইকেট পেতে যাচ্ছি, উইকেট পেতে যাচ্ছি। কিন্তু আমি জানি উইকেট পাওয়া কতটা কষ্টকর। আমি আমার দেশের হয়ে পারফর্ম করতে চাই। উইকেট পেতে চাই এবং ম্যাচ জিততে চাই। আমি যদি এগুলো করতে পারি তাহলে অবশ্যই রেকর্ড ছুঁতে পারব।’ –যোগ করেন স্টেইন।
৮৮ টেস্টে ২২.৬৪ গড়ে ৪২১ উইকেট পেয়েছেন স্টেইন। সব ধরণের কন্ডিশনে দ্যুতি ছড়ানোয় তাকে এই মুহূর্তে সেরা বোলার বলা হচ্ছে। বর্তমান গড় অনুযায়ী ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে তার ১৭ টেস্ট প্রয়োজন। আইসিসির ফিউচার ট্যুর সূচি অনুযায়ী ২০২১ সালের আগেই ১৭ টেস্ট খেলার সুযোগ পাবেন স্টেইন।
টেস্টের সর্বোচ্চ উইকেট পাওয়া পেসারদের তালিকা
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ৫৬৩ উইকেট
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ৫৪০ উইকেট
কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) ৫১৯ উইকেট
কপিল দেব (ভারত) ৪৩৪ উইকেট
রিচার্ড হ্যাডলি(নিউজিল্যান্ড) ৪৩১
শন পোলক (দক্ষিণ আফ্রিকা) ৪২১
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) ৪২১
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ৪১৭