ঢাকাWednesday , 1 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাধুরীর সঙ্গে আমার কখনো দূরত্ব ছিল না

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। দীর্ঘ ১৮ বছর পর ‘টোটাল ধামাল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন ইন্দ্র কুমার।
ব্যক্তিগত জীবনে অনিল-মাধুরী খুব ভালো বন্ধু। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অনিল কাপুর বলেন, ‘‘বেটা’ সিনেমার পর আমি, ইন্দ্র কুমার ও মাধুরী আর একসঙ্গে কাজ করিনি। কিন্তু কখনো মনে হয়নি আমরা অনেক দিন একসঙ্গে কাজ করি না। কারণ আমরা সবসময় পরস্পরের সংস্পর্শে ছিলাম। মাধুরীর মা ও তার পরিবারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমরা পারিবারিক বন্ধু, যার কারণে মাধুরীর সঙ্গে আমার কখনো দূরত্ব ছিল না। দীর্ঘ দিন পর পর্দায় একসঙ্গে ফিরছি, এ অনুভূতি অন্যরকম। সহশিল্পী হিসেবেও আমাদের সম্পর্ক ভালো।’’
‘টোটাল ধামাল’ সিনেমার আইটেম গানের শুটিংয়ের সময় অনেক মজা করেছেন অনিল-মাধুরী। সম্প্রতি মাধুরী জানিয়েছেন, সিনেমাটিতে তাদের রসায়নের নতুন চমক দেখতে পাবেন দর্শক। ‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘বেটা’ সিনেমায় অনিল-মাধুরীর রসায়ন মন কেড়েছিল সিনেপ্রেমীদের। দীর্ঘ দিন পর ‘টোটাল ধামাল’ সিনেমাটিও তার ভক্তদের হতাশ করবেন বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। আগামী ৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।