বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ভিকি কৌশল। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাঞ্জু’। সিনেমাটিতে কমলেশ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। টেলিভিশনের এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন অভিনেত্রী তথা জনপ্রিয় উপস্থাপিকা হারলিন শেঠির সঙ্গে প্রেম করছেন ভিকি। আনন্দ তিওয়ারি নামে এক বন্ধুর মাধ্যমে নাকি দুজনের আলাপ-পরিচয়। সেই পরিচয় গড়িয়েছে প্রেমের সম্পর্কে।
টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি একতা কাপুরের ওয়েব সিরিজ ‘ব্রোকেন’-এ অভিনয় করেছেন হারলিন শেঠি। অন্যদিকে অনুরাগ কাশ্যপের ‘মনমরজিয়া’-তে অভিনয় করছেন ভিকি। এ সিনেমায় আরো অভিনয় করছেন অভিষেক বচ্চন, তাপসী পান্নু প্রমুখ।

