ঢাকাTuesday , 31 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ১ম বর্ষের ভর্তির আবেদন শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু অাজ থেকে।
অাজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করবেন।
আগামী ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটে ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটে ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটে ১২ অক্টোবর, চ-ইউনিটে (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।