নিউজ ডেস্ক : তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। রাত সোয়া ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল-
বরিশাল সিটি কর্পোরেশন : মোট ভোট কেন্দ্র ১২৩টি, প্রাপ্ত ফল ৯২টির। সাদিক আবদুল্লাহ (নৌকা) পেয়েছেন ৯৩২৭৪ ভোট, মজিবর রহমান সরওয়ার (ধানের শীর্ষ) পেয়েছেন ১০৮৫০ ভোট।
সিলেট সিটি কর্পোরেশন : মোট ভোট কেন্দ্র ১৩৪টি, প্রাপ্ত ফল ১১১টির। বদর উদ্দীন কামরান (নৌকা) পেয়েছেন ৭১৯৯৭ ভোট, আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ৭৬৫০৫ ভোট।
রাজশাহী সিটি কর্পোরেশন : মোট ভোট কেন্দ্র ১৩৮টি, প্রাপ্ত ফল ১৩০টির। খায়রুজ্জামান লিটন (নৌকা) পেয়েছেন ১৫১৮৩৬ ভোট, মোসাদ্দেক হোসেন বুলবুল (ধানের শীষ) পেয়েছেন ৬৯৯৫৬ ভোট।
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনে সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় এবং তা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। তিন সিটি করপোরেশনে মোট ভোটার প্রায় ৯ লাখ। তিন সিটিতে মোট ১৪টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে।

