ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটের পরিস্থিতি ভালো : ইসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মেয়র প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা, অনিয়মের অভিযোগ ও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকার দাবির মধ্য দিয়েই চলছে তিন সিটি করপোরেশনের ভোট গ্রহণ।
সোমবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টা পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। ইতিমধ্যে বরিশালে বিএনপি, বাসদ ও ইসলামি আন্দোলনের প্রার্থী ভোট বর্জন করেছেন। তবে নির্বাচন কমিশন বলছে, ভোটে সাময়িক বিশৃঙ্খলা দেখা দিলেও পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণে এনেছে।
ভোটের সার্বিক পরিস্থিতি বিষয়ে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচন শুরুর পর কিছু জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব-পুলিশকে নির্দেশনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, তারা সবাই ভোট দেওয়া জন্য অপেক্ষা করছেন। ভোটের পরিস্থিতি এখন ভালো।
বরিশালে প্রার্থীদের ভোট বর্জন বিষয়ে তিনি বলেন, ভোট বর্জন কোনো সমাধান নয়। তাদের কোনো অভিযোগ থাকলে তারা আদালতে যেতে পারে। কিন্তু ভোট বর্জন করার কোনো যৌক্তিকতা নেই।
বরিশালের প্রার্থীদের ভোট বর্জনের বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, বরিশালের অভিযোগগুলো তদন্ত করে দেখছি। কমিশন সভায় যে সিদ্ধান্ত হয়, তা জানানো হবে।