ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিভ ইন নয়, বিয়েতেই বিশ্বাসী দেবলীনা

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউডের নবাগত চিত্রনায়িকা দেবলীনা কুমার। ইতোমধ্যে তার অভিনীত ‘চলন্ত কুন্তল’, ‘প্রাক্তন’, ‘বসন্ত বিলাপ’সহ বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। অল্প সময়ের মধ্যে অভিনয়ের সুখ্যাতিও পেয়েছেন এই নায়িকা।
‘প্রাক্তন’ সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জির বোনের চরিত্রে দেখা যায় দেবলীনাকে। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা গৌরব চ্যাটার্জির সঙ্গে। ‘প্রাক্তন’ সিনেমার শুটিং সেট থেকেই দেবলীনা ও গৌরবের সখ্যতা গড়ে ওঠে। এ নিয়ে বিস্তর জলঘোল হয়েছে। অভিনয়ের সুখ্যাতির সঙ্গে সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। যদিও দুজনেই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন দেবলীনা কুমার। এ সময় প্রেম, বিয়েসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয় বিয়ে না লিভ ইন, কোন সম্পর্কে বিশ্বাস করেন? জবাবে দেবলীনা কুমার বলেন, ‘অবশ্যই বিয়ে। আসলে আমার মনে হয়, আজকের প্রজন্ম লিভ ইন করে কারণ তাদের কাছে কমিটমেন্টের সময় নেই। হয়তো দুজনের দেখাই হয় না।’
আজকাল সম্পর্ক দ্রুত ভেঙে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, মানুষের ধৈর্য নেই। তাছাড়া সবার হাতে অনেক অপশন। কারো একটা গুণ ভালো লাগে তো অন্য কারো আরেকটা ভালো লাগে। গৃহিণী থেকে কলেজ পড়ুয়া, সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত।’
দেবলীনা কুমার বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘চৌদ্দই আগস্ট’ আর নীতিশ রায়ের ‘বুদ্ধুভুতুম’ সিনেমার শুটিং শেষ করেছেন। খুব শিগগির মুক্তি পাবে সিনেমা দুটি।