ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুভেন্টাসের অনুশীলনে যোগ দিতে তুরিনে রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাস এখন তার নতুন ঘর। এ মাসেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভিদের অনুশীলনে যোগ দিতে তুরিনে পৌঁছেছেন পর্তুগিজ তারকা।
রোববার তুরিনে পৌঁছেন রোনালদো। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়কে স্বাগত জানাতে তুরিনের বিমানবন্দরে ভীড় জমান ভক্তরা। কিন্তু তারা কাছ থেকে সিআর-সেভেনকে দেখার সুযোগ পাননি। দূর থেকেই প্রিয় তারকার ছবি তুলে সন্তুষ্ট থাকতে হয়েছে। সোমবার জুভেন্টাসের হয়ে রোনালদোর প্রথম অনুশীলন সেশন।
জুভেন্টাস এখন যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে। সেখানে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে এরই মধ্যে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার সঙ্গে খেলে ফেলেছে জুভেন্টাস। বুধবার তাদের প্রতিপক্ষ এমএলএস অল স্টারস। এরপর রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা। রোনালদো অবশ্য খেলবেন না।
শুধু রোনালদোই নন, বিশ্বকাপের আরো কিছু তারকা প্রাক-মৌসুম সফরে যাননি। সিরি ‘আ’ সামনে রেখে তারা ইতালিতে প্রস্তুতি নেবেন। রোনালদোর পাশাপাশি রোববার তুরিনে পৌঁছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাও।
রোনালদো-দিবালার সঙ্গে ডগলাস কস্তা, রদ্রিগো বেন্টানকার, মারিও মানজুকিচ, মার্কো জাকা, ব্লেইস মাতুইদি, গঞ্জালো হিগুয়াইনও সোমবার অনুশীলন করবেন। অনুশীলন সেশনটা অবশ্য জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।
আগামী ১৯ আগস্ট সিরি ‘আ’তে শিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদোর জুভেন্টাস-অধ্যায়।