ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুনি গোল করলেন, নাকও ভাঙলেন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আনন্দ এবং বেদনার একটি রাত কাটল ওয়েইন রুনির। প্রাক্তন ইংলিশ স্ট্রাইকার তার নতুন ক্লাব ডিসি ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেছেন, একই সঙ্গে নিজের নাকও ভেঙেছেন। মেজর লিগ সকারে রোববার কলরাডো রেপিডসকে ২-১ গোলে হারিয়েছে রুনির দল ডিসি ইউনাইটেড। গত ১৯ মের পর এটি ক্লাবটির মাত্র দ্বিতীয় জয়।
গত মাসে এভারটন ছেড়ে ডিসি ইউনাইটেডে যাওয়া রুনিই ৩৩ মিনিটে প্রথম গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। ডান দিকে বল পেয়ে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ টিম হাওয়ার্ডের দুই পায়ের মাঝ দিয়ে জালে পাঠান ৩২ বছর বয়সি স্ট্রাইকার।
কেলিন আকোস্তা ৮২ মিনিটে কলরাডোকে সমতায় ফিরিয়েছিলেন। তবে ৯০ মিনিটে নিকি জ্যাকসনের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় ডিসি ইউনাইটেডের।
যোগ করা সময়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার আঘাতে রুনির নাক ফেটে যায়। মুখ রক্তাক্ত হয়ে যায়। সাইডলাইনে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে অবশ্য পাঁচটি সেলাই করতে হয়েছে তার নাকে।
নতুন ক্লাবের হয়ে তৃতীয় ম্যাচে প্রথম গোল পেলেন রুনি। গোল পেয়ে বেশ উচ্ছ্বসিত রুনি টুইট করেছেন, ‘ডিসি ইউনাইটেডের হয়ে প্রথম গোল করতে পেরে আমি আনন্দিত।’ সেই সঙ্গে যোগ করেছেন, ‘নাক ভেঙেছে এবং পাঁচটি সেলাই লেগেছে।’