ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁলেন মান্ধানা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তার মারমুখী ব্যাটিংয়ের জন্যই প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডে মেয়েদের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন। স্মৃতি মান্ধানা নিজের সেই মারমুখী ব্যাটিংটাই দেখালেন, নাম তুললেন রেকর্ড বুকে। মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁয়েছেন এই ভারতীয় ওপেনার।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত কিয়া সুপার লিগের ম্যাচে রোববার ১৮ বলে ফিফটি করেন মান্ধানা। এই টুর্নামেন্টের যা দ্রুততম ও মেয়েদের টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম ফিফটি।
নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক হলেন মান্ধানা। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন সোফি। রোববার মান্ধানা সেই রেকর্ড ছোঁয়ার সময় সোফি মাঠেই ছিলেন, প্রতিপক্ষ দলের হয়ে তিনি করেছেন ২১ বলে অপরাজিত ৪৬।
ওয়েস্টার্ন স্টোর্মের হয়ে ১৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫২ রান করেন মান্ধানা। তাতে বৃষ্টির কারণে ৬ ওভারে নেমে আসা ম্যাচে ২ উইকেটে ৮৫ রান তোলে ওয়েস্টার্ন স্টোর্ম। প্রতিপক্ষ লুকবার্গ লাইটিংকে ৬৭ রানে থামিয়ে ১৮ রানের জয় পেয়েছে মান্ধানার দল।
মান্ধানা ভারতের হয়ে ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন। পাঁচ ফিফটিতে করেছেন ৮৫৭ রান। ২২ বছর বয়সি এই ব্যাটার ৪১টি ওয়ানডেতে ৩৭.৫৩ গড়ে করেছেন ১৪৬৪ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে আছে ১১টি ফিফটি।
মজার বিষয়, ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি- দুটিরই দ্রুততম ফিফটির রেকর্ডে এখন ভারতীয় ক্রিকেটারের নাম। ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করে ছেলেদের রেকর্ডটা গড়েন যুবরাজ সিং। আইপিএলে যুবরাজের রেকর্ড ছুঁয়ে ফেলেন ক্রিস গেইল।