ঢাকাSunday , 29 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে কৃতিত্ব দিলেন হোল্ডার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৪৮ রানের জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। পরের ম্যাচে শেষ মুহূর্তে সাব্বির রহমান ও মুশফিকুর রহিম ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন। তাদের সঙ্গে জয়ও ধরা পড়ে ওয়েস্ট ইন্ডিজের হাতে। ৩ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা। তাতে শনিবারের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়। সেই ফাইনালে স্বাগতিকদের ১৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তিন শতাধিক রান যোগ করে টাইগাররা। এরপর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝখানে তাদের চেপে ধরে বাংলাদেশ। সেখানেই মূলত পিছিয়ে যায় স্বাগতিকরা। দিনশেষে বিষয়টি স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডার। পাশাপাশি এমন জয়ে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকেও।
হোল্ডার বলেন, ‘একটি পরিপূর্ণ ম্যাচ খেলতে আমরা এক প্রকার লড়াই করেছি। আসলে এই মাঠে ৩০০ রান তাড়া করে যেতা সম্ভব ছিল। আমাদের বোলারাও ভালো করেছে। তবে ইনিংসের মাঝভাগে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। মিডেলেই আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি। আমাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ক্রিস গেইল রোভম্যান পাওয়েলকে কৃতিত্ব দিব। কৃতিত্ব দিব বাংলাদেশকেও।’
সেন্ট কিটসের মাঠটি অন্য মাঠের তুলনায় কিছুটা ছোট। এই মাঠে তিন শতাধিক রান তাড়া করে জেতা সম্ভব। আর এখনকার দিনের ক্রিকেটে ৩০০ রান তাড়া করে জয়ের ভুরি ভুরি নজির রয়েছে। হোল্ডারও তেমনটাই বলেছেন, ‘আসলে এখনকার সময়ে ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান তাড়া করে জেতা সম্ভব। ৩০০ রান অজেয় কোনো রান নয়। আমাদের আজ এটা তাড়া করে জেতা উচিত ছিল। তবে বিশ্বকাপের আগে অনেক কিছু নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা বুঝতে পারছি। আমাদের হয়ে হেটমায়ার ভালো খেলেছে। কিমো পল নিজের ছন্দ ফিরে পেয়েছে। ক্রিস গেইল বরাবরের মতো অসাধারণ খেলেছে। রোভম্যানও ভালো খেলেছে। সিরিজ হারলেও বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে আমাদের জন্য।’
৩১ জুলাই এই মাঠেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। এরপর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪ ও ৫ আগস্ট হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।