ঢাকাSunday , 29 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেই সবচেয়ে বড় সমালোচক

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বিগত কয়েক বছরে বেশকিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে তার কিছু সিনেমা যেমন প্রশংসা পেয়েছে, তেমনি সমালোচনার মুখেও পড়তে হয়েছে এ অভিনেত্রীকে।
তবে সিনেমায় তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা খুব একটা গায়ে মাখেন না জ্যাকলিন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
জ্যাকলিন ফার্নান্দেজ বলেন, ‘বেশির ভাগ সময় সমালোচনাগুলো আমার কাছে খুব একটা পৌঁছায় না। এমনকি আমি জানতেও পারি না। আমি খুব বেশি রিভিউ পড়ি না অথবা শুনিও না। আমার সবচেয়ে বড় সমালোচক আমি নিজেই। আমি পর্দায় নিজেকে দেখি এবং আমার পারফরম্যান্সের বিশ্লেষণ করি। আমি যদি ভালো কিছু করি অথবা কোনো চরিত্রে কিছুটা পরিবর্তন আনতে পারি তাহলে তার স্বীকৃতি আমি পাই। বিশ্বাস করুন, আমি একবারে পারফেক্ট এরকম ভুল ধারণা আমার নেই। আমি জানি কোথায় আমাকে বেশি কাজ করতে হবে, আবার কোথায় শুধরে নিতে হবে।’
জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা জুড়ওয়া-টু ও রেস-থ্রি। দুটো সিনেমাই বক্স অফিসে সফল। এর একটিতে বরুণ ধাওয়ান ও অন্যটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকলিন। এ দুজনের কার সঙ্গে অভিনয় করতে গিয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
কিক সিনেমাখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘বরুণ ও আমি খুবই ঘনিষ্ঠ বন্ধু, তাই কাজ করাটাও খুব সহজ হয়। সালমানের নাম বলতে পারলে ভালো হতো কিন্তু তাকে খুব ভয় পাই। আমি বলছি কারণ এটি শুধু তার তারকাখ্যাতির জন্য। অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতেও আমি খুব স্বস্তিবোধ করি।’