ঢাকাSunday , 29 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঈদুল আজহার নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ নাটকে অভিনয় করলেন তিনি। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ঈশানা।
শিবরাম চক্রবর্তীর ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজ। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম জাহিদ।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘আসিফ-নিশার সুখের সংসার। স্ত্রীকে নিয়মিত সোনার গহনা উপহার দেয় আসিফ। এতে তাদের সংসার আরো বেশি সুখের হয়ে ওঠে। একবার নিশার মা তাদের বাড়িতে বেড়াতে আসে। আর ওইদিন রাতেই নিশার সব গহনা চুরি হয়ে যায়। এই চুরির ঘটনা তদন্ত করতে আসে প্রাইভেট ডিটেকটিভ টাবলু। ঘটনাক্রমে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে অ্যানাকোন্ডা!
নাটকটির গল্পে প্রাইভেট ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে।