ঢাকাSunday , 29 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুদকের হস্তক্ষেপে গুলশানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে রাজধানীর গুলশান নিকেতনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গুলশানের নিকেতন এলাকার একটি প্লটে রাজউকের নকশা বহির্ভূতভাবে ইমারত নির্মাণ কাজ চলছে এমন অভিযোগে রোববার নির্মাণস্থলে অভিযান চালিয়েছে দুদক।
সহকারী পরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে রাজউকের অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামান ও পুলিশসহ ছয় সদস্যের একটি টিম অভিযানে অংশ নিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, টিম সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করে, নিকেতন আবাসিক এলাকার ব্লক-ডি, রোড নম্বর ১০/২ এ অবস্থিত ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১০২ নম্বর প্লটটিতে রাস্তার জন্য ৪.১ ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও মাত্র এক ফুট জায়গা ছেড়েছে। বাকী ৩.১ ফুট অবৈধ দখল করেছিল। এ অবৈধ দখল ছাড়তে রাজউক ১৬ জুলাইত নোটিশ প্রদান করলেও ভূমি মালিক হোসাইন আহমদ রাজউকের নোটিশ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখেন। দুদকের হস্তক্ষেপে আজ তাৎক্ষণিকভাবে বিধি বহির্ভূত এ নির্মাণ কাজ বন্ধ হয় এবং অবৈধ একটি পিলারের অংশ ভেঙে ফেলা হয়। অবশিষ্ট অংশ রাজউক কর্তৃপক্ষ দ্রুতই বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলবে বলে রাজউকের অথরাইজড অফিসার প্রকৌশলী আদিলুজ্জামান জানান।
এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, আইন অমান্য করে ভবন নির্মাণ এক প্রকার দুর্নীতি, এটি রাজউকের গভর্নেন্সের দুর্বলতা। দুদক হস্তক্ষেপের মাধ্যমে গভর্নেন্সের মান উন্নত করতে চায়।