ঢাকাSaturday , 28 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্মান আমার কাছে সবচেয়ে দামি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী হুমা কোরেশি। ২০১২ সালে ‘গ্যাং অব ওয়াসিপুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। প্রথম সিনেমায় অভিনয় করেই বেশ প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।
এরপর ‘বাদলাপুর’, ‘হাইওয়ে’, ‘জলি এলএলবি টু’-এর মতো সিনেমায় অভিনয় করেন হুমা। সর্বশেষ তিনি দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের ‘কালা’ সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি।
২০১১ সালে বলিউডের ‘তৃষ্ণা’ সিনেমার আইটেম গানে দেখা যায় হুমা কোরেশিকে। এরপর আর কোনো আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আইটেম গান নিয়ে অভিযোগ তুলেছেন এই নায়িকা।
এক প্রশ্নের জবাবে হুমা কোরেশি বলেন, ‘আইটেম সং কথাটা আমার খুব খারাপ লাগে। এতে করে নারীর অপমান হয় না। আসলে আইটেম সং দিয়ে দর্শককে প্রলোভন দেখানো হয়। সম্মান আমার কাছে সবচেয়ে দামি। আর সেটা বাঁচিয়ে যেকোনো চরিত্র করতে রাজি আছি।’
ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্রামেবাজ’-এর বিচারক হিসেবে যোগ দিয়েছেন হুমা কোরেশি। বর্তমানে এই শোয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হুমা।