ঢাকাSaturday , 28 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুক্তির মেয়াদ বাড়ল চেরচেশভের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তার অধীনে ঘরের মাঠে সফল একটি বিশ্বকাপ শেষ করেছে রাশিয়া। প্রধান কোচ স্তানিস্লাভ চেরচেশভের সঙ্গে চুক্তির মেয়াদটা তাই আরো দুই বছর বাড়িয়ে নিয়েছে রাশিয়ান ফুটবল ফেডারেশন।
র‍্যাঙ্কিংয়ে সবার নিচে থেকে টুর্নামেন্ট শুরু করে সদ্য সমাপ্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন-যুগের পর বিশ্বকাপে এটিই রাশিয়ার সেরা সাফল্য।
শেষ ষোলোয় ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল রাশিয়া। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিকরা।
বিশ্বকাপ সাফল্যের জন্য রাশিয়ার প্রাক্তন গোলরক্ষক ৫৪ বছর বয়সি চেরচেশভকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়ান ফুটবল ফেডারেশন।