ঢাকাFriday , 27 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত ১

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মাদক মামলার আসামি ও প্রাক্তন ইউপি মেম্বার মাসুদ রানা ফরিদ (৪২) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানায়, শুক্রবার ভোরের দিকে মধুপুর উপজেলার পাহাড়ি অঞ্চল অরণখোলা ইউনিয়নের জলছত্র মাগন্তিনগর এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগ-বাটোয়ারা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের মধ্যে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ হয়। এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ফরিদ অরণখোলা ইউনিয়নের প্রাক্তন মেম্বার ছিলেন।