ঢাকাThursday , 26 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় বন্দুকযুদ্ধ হয়। নিহত নাজমুল (২৮) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাগজান গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে নাজমুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় নিয়ে আসার পথে মহাসড়কের চরপাড়ায় পৌঁছালে নাজমুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গাড়িতে থাকা নাজমুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নাজমুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শেখ ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক শ্যামল কুমার দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নাজমুলের নামে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মির্জাপুর থানায় ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ছোরা, একটি চাকু ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।