ঢাকাWednesday , 25 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৬০ লাখ টাকার পণ‌্য জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিথ‌্যা ঘোষণায় আমদানিকৃত ৬০ লাখ টাকার সিনথেটিক ফেব্রিক্স জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল। বুধবার ভারত থেকে আগত চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে খালাসকালে পণ‌্যগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ‌্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল চট্টগ্রাম কাস্টমস হাউসে একটি পণ্য চালানের খালাস স্থগিত করে। পরবর্তীতে আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এর উপস্থিতিতে পণ‌্যের চালান পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষা শেষে ঘোষণা অতিরিক্ত প্রায় সাড়ে ৫ টন পণ্য পাওয়া যায়। আমদানিকারক মান্না ট্রেডার্স। কায়িক পরীক্ষায় ঘোষণাকৃত সিনথেটিক ফেব্রিক্স পণ্যটি ৫ হাজার ৩১০ কেজি বেশি পাওয়া যায়। কায়িক পরীক্ষা অনুযায়ী পণ্যের মূল্য দাঁড়ায় ৩১ লাখ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ দাঁড়ায় ২৯ লাখ টাকা। অর্থাৎ শুল্ক করসহ সর্বমোট পণ্য মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ৬০ লাখ টাকা (অর্থদণ্ড ও জরিমানা ব্যতিরেকে)। প্রযোজ্য শুল্ক-করাদি আদায়সহ চট্টগ্রামের কাস্টম হাউসে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।