ঢাকাWednesday , 25 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফয়সাল হোসেন মিন্টু (৩০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনাল একই সাথে দণ্ডিতের ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
দণ্ডিত ফয়সাল হোসেন মিন্টু ঝালকাঠি জেলার রাজাপুর থানার কানুদাস কাঠি গ্রামের আব্দুল সোবহানের ছেলে। সে মামলায় জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
২০১২ সালের ৭ নভেম্বর সাভার থানায় দায়ের মামলার অভিযোগে বলা হয়, ধর্ষিত শিশু (১২) সাভার থানার একটি কিন্ডার গার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। আসামি মিন্টু ওই শিশু স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। ২০১২ সালের ১০ অক্টোবর বেলা সোয়া ১টার দিকে ওই শিশু স্কুল থেকে বাসায় ফেরার পথে তাকে জোর করে আসামি তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের সময় আসামি মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। কিন্তু পরে আসামি নিজেই ধর্ষণের ভিডিও এলাকার লোকজনকে দেখালে পরে তা জানাজানি হয়ে যায়। এরপর ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর ২০১৩ সালের ২৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটি বিচারকালে ট্রাইব্যুনাল ৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।