ঢাকাWednesday , 25 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ‘বন্দুককযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবার কসবা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাজ্জাদ হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদের বাবার নাম সইম উদ্দিন। তিনি হরিপুর বনপাড়া গ্রামের বাসিন্দা। তার নামে মাদক ও ডাকাতিসহ ৭-৮টি মামলা রয়েছে।
বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর এক খুদে বার্তায় (এসএমএস) জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর অদূরে পবার দামকুড়া এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা মাদক কেনাবেচা করবে, এই খবর পেয়ে র‌্যাব-৫ এর সদস্যরা সেখানে অভিযানে যান। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের মধ্যে কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। আর অন্যরা পালিয়ে যায়।
পরে ওই ব্যক্তিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিসৎসকরা মৃত ঘোষণা করেন। এর পর খোঁজ নিয়ে নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হয় র‌্যাব।