ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরিফের প্রচার সেলের প্রধান গুলজার গ্রেপ্তার

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন (এসসিসি) নির্বাচনে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচার সেলের দায়িত্বে থাকা জুরেজ আব্দুল্লাহ গুলজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাত ৩টার দিকে নগরীর হাওয়াপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন বলে পরিচিত জুরেজ আব্দুল্লাহ গুলজার তার নির্বাচনী প্রচারণা সেলের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি অ্যাসিড নির্মূল কমিটি (এসনিক) সিলেটের সাধারণ সম্পাদকও।
সিলেট নগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই আনোয়ারা গুলজারকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৩টার দিকে বিএনপির দলীয় একটি মারামারির মামলায় গুলজারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।