ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আলমগীর নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য।
মঙ্গলবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আলেপ উদ্দিন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদে জানা যায় পিরোজপুরের চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে আলমগীর ও তার সহযোগীরা মাদকের চালান ও বেচাকেনা করছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা ও গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই নিহত হয় আলমগীর। এ সময় র‌্যাবের হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার আহত হন।
নিহত আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানার ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে মাদক মামলাই ১০টি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।