ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় রিকশাভ্যানের ২ যাত্রী নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় ও চাপায় রিকশাভ্যানের দুই যাত্রী নিহত এবং অপর চার যাত্রী আহত হয়েছেন। সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান ও স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী তাসিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাত ১০টার দিকে টেকনগপাড়া এলাকায় একই স্থানগামী একটি রিকশাভ্যানকে ধাক্কা ও চাপা দেয়। এতে ওই রিকশাভ্যানে থাকা ছয় যাত্রী রাস্তার পড়ে যান এবং গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা এবং অপর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।