ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিঠাপুকুরে বখাটে স্বাধীন মিয়ার কাণ্ড

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে স্বাধীন মিয়া নামে এক বখাটের মারধরের শিকার হয়েছেন দশম শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় বখাটের ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী সোমবার সকাল ১০টার দিকে শুকুরেরহাটে কোচিং শেষে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে হারড়পাড়া ইটভাটার কাছে স্বাধীন মিয়া (১৬) নামে এক বখাটে তাকে পথরোধ করে উত্যক্ত করতে থাকে। এতে বাধা দেওয়ায় স্বাধীন মিয়া গাছের ডাল ভেঙ্গে ছাত্রীটিকে বেধড়ক মারপিট করে। এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বাধীন মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়। পরে, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মামুন অর-রশীদের ভ্রাম্যমাণ আদালত ১৮৬০ সালের দন্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক ওই বখাটের ১৫ হাজার টাকা জরিমানা করেন।
ইভটিজার স্বাধীন মিয়া উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের রাজা মিয়ার ছেলে। সে তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।