ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতিসহ আটক ২

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ছাত্রদলের সদ্য প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পৃথক অভিযানে এ দুইজনকে আটক করা হয়। আটককৃত অন্যজন হচ্ছেন রুহেল রাজ্জাক। তিনি সিসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার ভোররাতে সাঈদ আহমদের উপশহরস্থ বাসা থেকে শাহপরান থানা পুলিশ এবং রুহেল রাজ্জাককে রায়নগর থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। সাঈদকে আটকের বিষয় নিশ্চিত করে নগর পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, ‘নির্দিষ্ট এসল্ট মামলায় পুলিশ তাকে আটক করেছে। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’
এ ছাড়া রুহেল রাজ্জাককে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন। এদিকে, সোমবার দুপুর সাড়ে ১২টায় জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। নগরীর শাহী ঈদগাহ এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।