ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড়স্থ মহানগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে সৃষ্ট এই আগুন দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশতাধিক কর্মী। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ১৩টি গাড়ি কাজ করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন আগুন নিয়ন্ত্রণে আসার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগর গোয়েন্দা কার্যালয়ের চার পাশে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। এর পর আগুন জ্বলতে দেখা যায়। এই কার্যালয়ে চট্টগ্রামের বহু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার নথিপত্র রয়েছে। আগুন থেকে এসব নথি কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়েছে কি না, কিংবা গুরুত্বপূর্ণ মামলাসমূহের নথিপত্রে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি।