ঢাকাSunday , 22 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের সাথে সংঘর্ষে ইদ্রিস আলী (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সকালে গোপিনপুর-সখীপুর সড়কের মহান্দনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী উপজেলার ইন্দারজানি গ্রামের মৃত ইয়ারমামুদ মিয়ার ছেলে। তিনি ইন্দারজানি বাজারে দীর্ঘ দিন ধরে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়রা জানান, ইদ্রিস আলী রোববার সকালে মোটরসাইকেলযোগে সখীপুর যাওয়ার পথে গোপিনপুর-সখীপুর সড়কের মহান্দনপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।