ঢাকাSaturday , 21 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১১ মাদকসেবীকে দণ্ড

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরের বিভিন্ন থানা এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন। র‌্যাব-৯ এর এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্রিস্টফার হিমেল রিছিল এ দণ্ড দেন।
দণ্ডিতরা হচ্ছেন- সাইদুর রহমান (৩১), সোহেল মিয়া (৩০), জাকির (২২), আনোয়ার আলী (২৯), আব্দুল মোনাফ (৪৫), পিটন মিয়া (২৫), ফজর আলী (২০), মাসুদ মিয়া (১৯), নাজমুল (২১), রুবেল মাহমুদ (১৮), খোকন খান (৪৫)।
তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত ১০ জনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে এবং খোকন মিয়াকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।