ঢাকাFriday , 20 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

Link Copied!

জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়িতে লোহাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। শুক্রবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরিষাবাড়িগামী লোহাভর্তি একটি ট্রাক উপজেলার তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের স্থল নামক স্থানে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতর হলেন- সরিষাবাড়ির পুটিয়ারপাড়া গ্রামের ফয়েজ শেখের ছেলে নাজির হোসেন (৫০), সাইঞ্চারপাড় গ্রামের উমর সর্দারের ছেলে রিয়াজ উদ্দিন নিমাই ও আব্দুল গফুরের ছেলে আব্দুর বারিক (৪৯)। তারা সবাই শ্রমিক। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হজরত আলী, ওয়েজ উদ্দিন ও শহীদ মিয়াকে পুলিশ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, রাজধানীর কেরানীগঞ্জ থেকে পাটশিল্পের যন্ত্রাংশ ও মালামাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ১২-৪৫৪৯) সরিষাবাড়ীতে যাচ্ছিল। ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। দুর্ঘটনার শিকার ট্রাকটি জব্দ করা হলেও চালক আনিসুর রহমান পলাতক রয়েছেন। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।