ঢাকাFriday , 20 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর খুলশি থানার মতির্ঝনা এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব ঘটনাস্থল থেকে ৮৫ কেজি গাঁজা, পিস্তল এবং একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। নিহত মাদক ব্যবসায়ীদের পরিচয় ও নাম জানা যায়নি।
র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল খুলশি মতিঝর্না এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক মাইক্রোবাস দেখে র‌্যাব মাইক্রোবাসটি আটক করার চেষ্টা করলে মাইক্রোবাস থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।