ঢাকাThursday , 19 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেনেভা ক্যাম্প থেকে ৩৭ মাদক ব্যবসায়ীকে আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-২। এ সময় ৩৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। দুই ঘণ্টার অভিযানে প্রথমে ১০০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে দুই নারীসহ ৩৭ জনের বিরুদ্ধে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলে। এ সময় ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। দুই নারীর মধ্যে একজনের নাম নাগিনা। তিনি জেনেভা ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে পাচুর স্ত্রী।