ঢাকাMonday , 16 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘সুলতান’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : কলকাতার সুপারস্টার জিৎ ও বাংলাদেশের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘সুলতান’। ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও উৎসবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি দেয়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। যার কারণে গত ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেনি সিনেমা সংশ্লিষ্টরা।
গত ১৬ জুন কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। সম্প্রতি এটি বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা দেয়া হলে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২০ জুলাই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। এমনটাই জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
কলকাতার রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় জিৎ-মিম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমানসহ অনেকে।