ঢাকাMonday , 16 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের মদপানে আসক্তি নেই, তবে…

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এ অভিনেতার সাঞ্জু সিনেমাটি। বক্স অফিসে বিশ্বব্যাপী এর আয় ৫০০ কোটি ছাড়িয়েছে। এছাড়া বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। সবমিলিয়ে রণবীরের বৃহস্পতি এখন তুঙ্গে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রণবীর। এতে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। মদপানের প্রতি তার ঝোঁক নিয়েও কথা বলেছেন এই অভিনেতা।
রণবীর কাপুর বলেন, ‘আমার মদপানের প্রতি কোনো আসক্তি নেই কিন্তু এর প্রতি আমার প্রচুর ঝোঁক রয়েছে। যখন আমি শুরু করি তখন থামি না। আমি মনে করি, এটি আমার রক্তে মিশে আছে। আমার পরিবারের বিষয়ে আপনারা সবাই ভালোভাবেই জানেন। তাদের সকলেরই অ্যালকোহলের প্রতি আসক্তি রয়েছে।’
তবে এ অভিনেতা মনে করেন, মদপান খুবই খারাপ অভ্যাস এবং এটি থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। জাগ্গা জাসুস অভিনেতা বলেন, ‘সবাইকে বুঝতে হবে অ্যালকোহল পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিসগুলোর একটি। আমি যখন কাজে ব্যস্ত থাকি, তখন মদপান করি না। কিন্তু অবসরে থাকলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে অনেক মদপান ও ধূমপান করি। যদিও এই অভ্যাস থেকে যতদূর সম্ভব দূরে থাকার চেষ্টা করি এবং এতে আমি সফলও হচ্ছি।’
বর্তমানে ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন রণবীর। এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এছাড়া যশ রাজ ফিল্মসের শমশেরা সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি লাভ রঞ্জন পরিচালিত একটি রোমান্টিক-কমেডি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবেন অজয় দেবগন।