ঢাকাMonday , 16 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরান পরমাণু চুক্তি : ইইউর অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর অবরোধে যে ইউরোপীয় কোম্পানিগুলো অন্তর্ভুক্ত আছে তাদেরকে অব্যাহতি দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইউরোপীয় ইউনিয়নকে এক চিঠিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের আবেদন প্রত্যাখ্যান করছে, কারণ যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ দিতে চায়। তিনি লেখেন, যদি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় কোনো উপকার আসে সেক্ষেত্রেই কেবল সেসব কোম্পানিকে অব্যাহতি দেওয়া হবে।
ইইউর আশঙ্কা, ওয়াশিংটনের নতুন অবরোধে বিলিয়ন ডলারের বাণিজ্য বিপর্যয় সৃষ্টি হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুনাচিনের স্বাক্ষর সংবলিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা (যুক্তরাষ্ট্র) ইরান শাসকদের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করতে চাই। কোনো বিশেষ ক্ষেত্র ছাড়া যুক্তরাষ্ট্র তাদের নীতি পরিবর্তনে রাজি নয়।’