ঢাকাMonday , 16 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়াকে বিচ্ছিন্নের প্রচেষ্টার বিপক্ষে ক্রোট প্রেসিডেন্ট

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ডের পক্ষে মত দিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিক। এছাড়া রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিপক্ষে মত দিয়েছেন তিনি। অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। খবর তাসের।
রাশিয়ার সঙ্গে সংলাপের পক্ষে মত দিয়ে ক্রোট প্রেসিডেন্ট বলেন, ‘তিনি রাশিয়ার সাথে সহযোগিতামূলক কাজের পক্ষে এবং দেশটিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিপক্ষে।’ তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তার ক্ষেত্রে অভিন্ন হুমকির ব্যাপারে আমরা সংলাপ চাই। আমরা একসাথে কাজ করতে চাই।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠকের ব্যাপারে কথা বলতে গিয়ে কোলিন্দা বলেন, এ ব্যাপারে আমি সত্যিই আশাবাদী যে, এ দুই নেতা বিশ্বের স্থিতিশীলতা এবং আন্ত-আটলান্টিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
বলকান অঞ্চলের সংঘাত মোকাবেলাসহ আরও বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট।