ঢাকাSunday , 15 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেসনিটির মামলা নিষ্পত্তির নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের ১৮ এপ্রিলের মধ্যে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পরে আমিন উদ্দিন মানিক জানান, দুদকের এক আবেদনের পর ২০১৬ সালের ৩১ আগস্ট এক আদেশে হাইকোর্ট এক বছরের মধ্যে বিচারিক আদালতে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। তবে এর মধ্যে শেষ না হওয়ায় গত ২৪ জুন সংশ্লিষ্ট আদালতের বিচারক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে একটি স্মারক পাঠান । ‘বিশেষ মামলা নম্বর ১৭/২০১৬ নিষ্পত্তির লক্ষ্যে সময় বর্ধিতকরণ প্রসঙ্গে’ শীর্ষক সেই স্মারকে বলা হয়, ‘২০১৬ সালের ৩১ আগস্ট হাইকোর্ট বিভাগ আদেশ প্রাপ্তির তারিখ থেকে এক বছরের মধ্যে এই মামলাটির বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন।
মামলাটি সম্প্রতি ডেসটিনি মাল্টিপারপাস কোম্পানি লিমিটেড কর্তৃক আত্মসাৎকৃত মানিলন্ডারিং এবং অত্যন্ত চাঞ্চল্যকর বড় মামলা। মামলাটিতে ইতোমধ্যেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং মোট তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার অভিযোগপত্রে মোট ২১৯ জন সাক্ষীর নাম রয়েছে। ফলে সাক্ষ্য গ্রহণ অন্তে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য আরো কমপক্ষে এক বছর সময় বৃদ্ধি করা প্রয়োজন’।
খুরশীদ আলম খান বলেন, এ বিষয়টি রেজিস্ট্রার জেনারেল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পর তিনি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠান। রোববার আদালত বিষয়টি নিয়ে আমার বক্তব্য জানতে চেয়েছেন। আমি যতুটুক জানি ততটুকু বলেছি। এরপর আদালত আগামী বছরের ১৮ এপ্রিলের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় এ মামলা করে দুদক।