ঢাকাSaturday , 14 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার একসঙ্গে জুনিয়র এনটিআর-এশা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। বর্তমানে তেলেগু ভাষার ‘অরবিন্দা সামেতা বীরা রাঘব’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন এনটিআর-এশা রেবা। সিনেমাটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এশা রেবা। জুনিয়র এনটিআর ও এশা একসঙ্গে বেশকিছু দৃশ্যের শুটিং করেছেন।’
সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন পূজা হেজ। জুনিয়র এনটিআর-এর প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন এশা। সিনেমাটিতে এশা যদি তার চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেন তবে এটি তার জন্য অনেক বড় ব্রেক হবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
২০১৩ সালে তেলেগু ভাষার ‘অনতাকা মুন্ডু আ তারবাতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এশা। অভিষেক চলচ্চিত্রটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসেও সফল হয়। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন এই অভিনেত্রী।
অন্যদিকে জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জয় লাভা কুসা’। ‘অরবিন্দা সামেতা বীরা রাঘব’ সিনেমা ছাড়াও ‘বাহুবলি’ সিনেমাখ্যাত নির্মাতা এসএস রাজামৌলির একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে আরো অভিনয় করছেন আরেক জনপ্রিয় তেলেগু অভিনেতা রাম চরণ।