ঢাকাSaturday , 14 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে সাইফ-সারা

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। বাস্তব জীবনের মতো এবার রিল লাইফেও বাবা-মেয়ের চরিত্রে হাজির হতে যাচ্ছেন তারা।
বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সাইফ। এর মধ্যে একটি সিনেমার পরিচালক নিতিন কাক্কর। এতে সাইফের মেয়ের চরিত্রে দেখা যেতে পারে সারাকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘বাবা-মেয়ের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তা সিনেমাটিতে তুলে ধরা হবে। খুবই কৌতুকপূর্ণ এবং একই সঙ্গে বেদনাদায়ক বিষয়গুলো এতে দেখানো হবে। সিনেমাটিতে একটি বার্তাও থাকবে। নিতিন সারাকে মেয়ের চরিত্রটিতে নিতে চাইছেন। এটি সম্ভবত সাইফ ও সারার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুজনই গল্প পছন্দ করেছেন এবং মৌখিকভাবে সম্মতি দিয়েছেন।’
খুব শিগগির কেদারনাথ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে সারার। এছাড়া রোহিত শেঠির সিম্বা সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নিতিনের সিনেমাটি হবে বলিউডে সারার তৃতীয় সিনেমা।