ঢাকাThursday , 12 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিইসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন সিটি (রাজশাহী, সিলেট, বরিশাল) নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। সিইসির সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ দিয়ে শুরুতেই সবার উদ্দেশে সিইসি বলেন, এখন থেকে দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে অনুপ্রবেশ করবো। এই তিন সিটির ভোট আমাদের নির্বাচন কমিশনের সব কর্মকর্তাসহ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ৩০ জুলাই এ তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।