ঢাকাThursday , 12 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন
জিয়াউল সভাপতি কাওসার মহাসচিব

Link Copied!

পাঞ্জেরী ডেস্ক : বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) দ্বিবার্ষিক নির্বাচনে কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রার জিয়াউল হক সভাপতি ও ঢাকার শ্যামপুরের সাব-রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুস সালাম প্রামাণিক সম্প্রতি রাজধানীর হাতিরপুল মোতালিব প্লাজার কার্যালয়ে ৪২ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার রফিকুল ইসলাম ও সিরাজুল করিম উপস্থিত ছিলেন।
নতুন কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুল হক প্রধানসহ সাতজন, যুগ্ম মহাসচিব মনিরুল ইসলামসহ তিনজন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমরুল খোরশেদ, দপ্তর সম্পাদক আশ্রাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল বারী, আইনবিষয়ক সম্পাদক মুন্সী রুহুল আমিন, মহিলাবিষয়ক সম্পাদক হাফিজা হাকিম রুমা প্রমুখ। এ ছাড়া শেখ মোহাম্মদ আনোয়রুল হকসহ ১১ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।