ঢাকাMonday , 9 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্মেলন শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চারদিন ব্যাপী সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। এতে সীমান্ত নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদর দফতর পিলখানায় এ সম্মেলন শুরু হয়।
এতে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ-বিজিপির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ১১ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল অংশ নেয়।
আর ১৫ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান।
সম্মেলনে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের হেলিকপ্টার ও ড্রোন চলাচল, শূন্যরেখা হতে মাইন অপসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। আগামী ১২ জুলাই যৌথ দলিল সাক্ষরের মাধ্যমে শেষ হবে এবারের সীমান্ত সম্মেলন।
ঢাকায় মিয়ানমারের পুলিশপ্রধান : এদিকে ঢাকায় অবস্থান করছেন মিয়ানমারের পুলিশপ্রধান। সোমবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগের পাশাপাশি মাদক ও সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, মিয়ানমারের পুলিশপ্রধান রবিবার দিবাগত রাত ১২টার দিকে বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।