ঢাকাMonday , 9 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিবিদরা শুধু ফুল ও খাবার উপহার নিতে পারবেন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, মন্ত্রিসভার সবাই সরকারি কর্মকর্তা। প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রাজনৈতিক সচিবরা তাদের সম্পদ ও আয়ের তথ্য প্রদান করতে হবে। খবর স্টার অনলাইনের।
সোমবার দুর্নীতি বিরোধী মন্ত্রিসভার এক বৈঠকের পর মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
মাহাথির মোহাম্মদের এই বক্তব্য আদালতের এক রায়ের সঙ্গে সাংঘর্ষিক। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সময় গত বছর এক আদালতের রায়ে বলা হয়েছিল, নাজিব রাজাক সরকারি কর্মকর্তা নন। তাই সরকারি অফিসে দুর্নীতির জন্য তাকে দায়ী করা যাবে না।
আদালতের রায়ের সঙ্গে তার বক্তব্য বৈপরীত্য সম্পর্কে তিনি বলেন, রায় সর্বদা পরিবর্তন করা যেতে পারে। তিনি বলেন, ‘আদালতের আইন কোনো সৃষ্টিকর্তা নয়। কোনো রায় যদি যুগোপযোগী না হয়, বর্তমান চিন্তাভাবনা সঙ্গে খাপ না খায়- তাহলে তা আমরা সংশোধন করতে পারি।’
তিনি আরো বলেছেন, উপহার হিসেবে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা শুধু ফুল ও খাবার নিতে পারবেন। মাহাথির বলেন, ‘এমনকি একটি ক্রেস্ট গ্রহণ করতেও অনুমতি নিতে হবে। যদি তাদেরকে (রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা) মার্সিডিজ বা প্রোটন গাড়ি দেয়া হয়, তা অবশ্যই ফেরত প্রদান করতে হবে।’