ঢাকাMonday , 9 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামোস,ইসকোদের কোচ হচ্ছেন এনরিক!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ব্যর্থতার পর স্পেনের কোচ পদ থেকে পদত্যাগ করেছেন ফার্নান্দো হিয়েরো। তার জায়গায় আসতে পারেন বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস এনরিক। স্পেনের গণমাধ্যমগুলো এমনই খবর প্রকাশ করেছে সোমবার।
রাশিয়া বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের দুইদিন আগে তাড়াহুড়ো করেই দায়িত্বটা পেয়েছিলেন ফার্নান্দো হিয়েরো। রিয়াল মাদ্রিদে চুক্তিবদ্ধ হওয়ার খবরে জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করে তাকে দেওয়া হয়েছিল প্রধান কোচের দায়িত্ব। কিন্তু আশানুরূপ ফল না পাওয়ায় নিজ থেকেই সরে দাঁড়ান হিয়েরো। পাশাপাশি হিয়েরা ফিরবেন না ক্রীড়া পরিচালকের পদেও।
মার্কা সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৮ বছর বয়সি এনরিককে স্পেনের দায়িত্ব দিতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)! সোমবার আরএফইএফ একটি সংবাদ সম্মেলন করতে পারে। সেখানেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা প্রি-কোয়ার্টার রাউন্ড থেকে বাদ পড়ে। টাইব্রেকারে রাশিয়ার কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় ইনিয়েস্তা, ইসকো, রামোসরা। স্পেনের ফুটবলের সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচিত এনরিক। স্পোর্টিং গিজন, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলেছেন প্রাক্তন এ মিড ফিল্ডার। বার্সেলোনার দায়িত্ব নিয়ে দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিন কিংস কাপ জিতেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাতালানদের দায়িত্বে ছিলেন তিনি।