ঢাকাSunday , 8 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষ দশের নয়জনেরই বিদায়!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এবারের উইম্বলডনে যেন তারকা পতনের খেলা চলছে! মেয়েদের এককে শীর্ষ দশ বাছাইয়ের নয়জনই যে বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ডের মধ্যে।
মেয়েদের শীর্ষ বাছাই সিমোনা হালেপ গতকাল হেরেছেন র‍্যাঙ্কিংয়ে ৪৮তম সিয়েহ সু-ওয়েইয়ের কাছে। বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হালেপকে ৩-৬, ৬-৪-৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তাইওয়ানের ৩২ বছর বয়সি সু-ওয়েই।
শীর্ষ দশ বাছাইয়ের মধ্যে শুধু সপ্তম বাছাই ক্যারোলিনা প্লিস্কোভা এখনো অল ইংল্যান্ড ক্লাবে টিকে আছেন। সোমবার চতুর্থ রাউন্ডে কিকি বার্টেন্সের মুখোমুখি হবেন চেক রিপাবলিকের ২৬ বছর বয়সি এই খেলোয়াড়।
এর আগে দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি দ্বিতীয় রাউন্ড, তৃতীয় বাছাই গার্বিনে মুগুরুজা দ্বিতীয় রাউন্ড, চতুর্থ বাছাই স্লোন স্টেফেন্স প্রথম রাউন্ড, পঞ্চম বাছাই এলিনা সিভিটোলিনা প্রথম রাউন্ড, ষষ্ঠ বাছাই ক্যারোলিন গার্সিয়া প্রথম রাউন্ড, অষ্টম বাছাই পেট্রা কেভিতোভা প্রথম রাউন্ড, নবম বাছাই ভেনাস উইলিয়ামস তৃতীয় রাউন্ড, দশম বাছাই ম্যাডিসন কিস তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন।