ঢাকাSunday , 8 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার আলজেরিয়া সীমান্তের কাছে এ হামলা চালানো হয়।তিউনিসিয়ার সরকারি বার্তা সংস্থা টিএপি এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বেলা ১১টার দিকে ঘারদিমাউ শহরের জেনদুবা গভর্নরেট এলাকায় এ হামলা চালানো হয়।
বার্তা সংস্থাটি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুটি গাড়িতে করে টহল দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর গ্রেনেড হামলা চালানো হয়। এক নিরাপত্তা কর্মর্তা বলেছেন, ‘সন্ত্রাসী হামলাকারীরা প্রথম গাড়িটির ওপর গ্রেনেড ছুড়ে মারে এবং পরে তাদের সঙ্গে গুলি বিনিময় হয়।’
২০১৫ সালে তিউনিসিয়ায় একই দিনে তিনটি সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় ১২ জন নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছিল।