ঢাকাSaturday , 7 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার কাউন্সিলের নেতৃত্বে ইউসুফ হোসেন হুমায়ুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। নির্বাচিত প্রতিনিধির মধ্যে ভাইস চেয়ারম্যানই সব্বোর্চ পদ।
শনিবার দুপুরে বার কাউন্সিল ভবনে সাধারণ সভা শেষে ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়নের নাম ঘোষণা করা হয়। বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম তার নাম ঘোষণা করেন।
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক। তিন বছরের জন্য ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।
গত তিন বছর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল বাসেত মজুমদার। এবারের বার কাউন্সিলের নির্বাচনে ১৪ পদের মধ্যে ১২টিতে জয় পেয়েছে সরকার সমর্থকরা। আর বিএনপি সমর্থিতরা পেয়েছেন দুটি পদ।